দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তীব্র তাপদাহে সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির পক্ষ থেকে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ মে) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুম্মার নামাজ শেষে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে মহান আল্লাহর দরবারে এই তীব্র তাপদাহ থেকে পরিত্রাণ পেতে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং ত্রাণ ও সমাজকল্যাণ কমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম আমিন।
তিনি বলেন, আজকে চতুর্থ দিনের মতো আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির পক্ষ থেকে ঢাকা শহরের প্রায় সাতটি স্থানে সকাল হতে বিকেল পর্যন্ত সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন দিয়ে, গরমের কষ্টটা কিছুটা লাঘবের চেষ্টা করা হয়েছে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যান্য সকল রাজনৈতিক সংগঠনকেও আবেদন জানাব, তারা যেন এই সময়ে নিজ স্বার্থসংশ্লিষ্ট রাজনীতি পরিহার করে সাধারণ মানুষের কষ্ট কমাতে তাদের পাশে এসে দাঁড়ায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য স্থপতি খাইরুল আলম সাগর, সাবেক ছাত্রনেতা ও উপকমিটির সদস্য বাদল, মিল্লাত হোসেন, স্থপতি নিয়ামুল খালেদ এবং সাবেক ছাত্রনেতা রাশেদ।