দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেট মহানগরের লালবাজার এলাকার হোটেল আল জালাল থেকে এক নারীসহ আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হক।
জানা গেছে, হোসেন সেলিম নামের ওই নেতা কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি পরকীয়া প্রেমিকা নিয়ে হোটেল আল জালালের কক্ষ ভাড়া করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হক বলেন, আজ (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে তাদের আটক করা হয়েছে। তাদের থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হবে।
অ