দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামীকাল শনিবার (৪ মে) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৩ মে) আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ ও দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
ডিপি/