দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তীব্র তাপপ্রবাহেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে ‘গড়িমসি’ দেখানোয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পদত্যাগ দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীতে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার পানি এবং স্যালাইন বিতরণের সময় তিনি এ দাবি জানান।
জয়নুল আবদিন ফারুক বলেন, তীব্র তাপপ্রবাহে যে সব শিক্ষার্থী মারা গেছে, তাদের পরিবারের উচিত শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মামলা করা। আমরা তার পদত্যাগ দাবি জানাচ্ছি।
তিনি অভিযোগ করেন, বিরোধী দল দমনে সরকার ব্যস্ত। হিট ওয়েবে জনগণের ভোগান্তিতে মনোযোগ নেই সরকারের। তবে, বিএনপির নেতাকর্মীদের দমনে সরব তারা। দলের অস্তিত্ব সংকট নয় দাবি করে বিএনপির এই নেতা বলেন, বিতর্কিত নির্বাচন করে আওয়ামী লীগই অস্তিত্ব সংকটে রয়েছে।
কে