দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এখন কঠিন দুঃসময় অতিক্রম করছি। রাজনীতি-অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদের আক্রমণ করছে। এর থেকে বেরিয়ে আসার জন্য হাত-পা ছুড়ছি। রাজনৈতিক নেতাকর্মীরা জীবন দিচ্ছে, তারপরও এই দানবকে সরানো যাচ্ছে না। এটাই হচ্ছে বাস্তবতা। এখন প্রয়োজন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়া, যারা দেশকে ভালোবাসেন।
শনিবার (২০ এপ্রিল) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেসব রাজনৈতিক দল দেশকে একটি গণতান্ত্রিক অবস্থায় দেখতে চায়, তাদের সবাইকে এখন এক হয়ে সোচ্চার কণ্ঠে, শুধু রাজপথে বেরিয়ে নয়, সব রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে। তাহলে আমরা ডা. জাফরুল্লাহ স্বপ্নকে কিছুটা বাস্তব করতে পারব।
বিএনপির মহাসচিব বলেন, দেশ ভয়াবহ শাসনের মধ্যে পড়েছে। অবলীলায় এখানে হত্যা, খুন করা হয়। এখানে বসে আছে সানজিদা, তার ভাইকে গুম করেছে ১২ বছর হয়ে গেছে। এ রকম অনেকের বাবা-ভাই, স্বামী গুম হয়ে গেছে। আর সরকার বলে, এরা পালিয়ে গেছে।
কে