দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পৃথিবীর কোনো স্বৈরাচার টেকিনি, এবারও টিকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ফেরাউন-নমরুদ টেকেনি, হিটলার-মুসোলিনিও টেকেনি, কোনো স্বৈরাচার-ফ্যাসিবাদ টেকেনি, ইনশাআল্লাহ এরাও ‘স্বৈরাচার সরকার’ টিকবে না।
সোমবার (৮ এপ্রিল) বিকেলে পাবনার ঈশ্বরদীর দড়িনারিচায় সূর্য প্রামাণিকের খোলা মাঠে বিএনপির ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, শহীদ জিয়া বাংলাদেশের মানুষের ভাগ্য বদল করেছেন। বেগম খালেদা জিয়া করেছেন এবং তারেক রহমান করছেন। কারণ বাংলাদেশের সকল দল তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শরিক হয়েছেন। একদিকে এই সরকারের সমস্ত প্রশাসন আরেকদিকে সাধারণ নিড়ীহ ও নিপীড়িত জনগণ।
তিনি বলেন, দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকে তারেক রহমানের কথায় এ দেশের শতকরা ৯৫ শতাংশ মানুষ ডামি নির্বাচনের ভোট বর্জন করেছেন।
ইফতার মাহফিলে শেখ হাসিনার ট্রেন বহরে হামলার ঘটনায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনপ্রাপ্ত ৪৭ নেতাকর্মীদের মধ্যে ৩৩ নেতাকর্মীদের পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করা হয়। এবং তাদের সুস্থতা ও মঙ্গল কামনায় দোয়া করা হয়।
এফএইচ