দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার (১ এপ্রিল) দুপুর ২টায় তারা হাসপাতালে যান বলে নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
পরে একই হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানকেও দেখতে যান মির্জা ফখরুল ও মির্জা আব্বাস।
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে মির্জা ফখরুল গণমাধ্যমকে বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এ অবস্থায় এখনও তাকে দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত নেয়নি দল বা পরিবার।
এক্ষেত্রে বিগত কয়েক বছর ধরে দফায় দফায় সরকারের সঙ্গে যোগাযোগ করার পরও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার অনুমোদন মিলছে না বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
এর আগে, গত শনিবার রাতে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয় তাকে। রাত ২টা ৫৪ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। সেখানে তার পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকরা।
ডিপি/