দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপিকে ধ্বংস করতে সরকার খালেদা জিয়াকে টার্গেট করেছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
রোববার (৩১ মার্চ) দুপুরে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তফার উত্তরার বাসায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এমন অভিযোগ করেন তিনি।
ড. আব্দুল মঈন খান বলেন, মিথ্যা মামলায় কারাভোগের প্রভাবেই বেগম জিয়ার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটেছে। আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকারকেই নিতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিরোধী মত দমন করে সরকার সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করছে। বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে। এসব করে বিরোধী মত দমন করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
আরএ