দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত থেকে নিজের জন্য কেনা কাশ্মীরি শাল ছুড়ে ফেলে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেই শাল পায়ে মাড়িয়ে ভারতীয় পণ্য বয়কটের শ্লোগান দেন বিএনপি কর্মীরা।
বুধবার (২০ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় র্কাালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এসময় রিজভী জানান, আজ থেকে ভারতের কোনো পণ্য ব্যবহার করবেন না তিনি। দলীয় কর্মীদেরও আহ্বান জানান রিজভী। পরে নেতাকর্মীরা শালটিতে আগুন ধরিয়ে দেয়।
এর আগে কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ভারতীয় পণ্য বয়কট ও ইন্ডিয়া আউটের আন্দোলন অরাজনৈতিক। অধিকার হারা জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন এটি। দেশ প্রেমে উদ্বুদ্ধ জনগণের ভারতীয় পণ্য বয়কট ও ইন্ডিয়া আউটের আন্দোলনে বিএনপির সমর্থন রয়েছে। তিনি আরও বলেন, ভারতীয় পণ্য বর্জন ও ইন্ডিয়া আউট প্রোগ্রামে বিএনপি সরব থাকবে। বিভিন্ন সংগঠন ও দলের এ ক্যাম্পেইনে বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে। দলীয় নেতাকর্মীদের এর সমর্থনে কাজ করার নির্দেশ দেন বিএনপির এ নেতা।
এও