দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নেতাকর্মীরা এত কিছুর পরও মনোবল হারায়নি। তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যুদ্ধ করতে প্রস্তুত। শনিবার (৯ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি এ কথা বলেন।
নেতাকর্মীরা উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, মনোবল ঠিক রাখতে হবে। নিজেদের মধ্যে গণতন্ত্রের বিকাশ ঘটাতে হবে। যন্ত্রনা সহ্য করতে হচ্ছে, আরও সহ্য করতে হবে। তবে, আদোলন সফল হবেই।
এই সময় তিনি আরও বলেন, এই সরকারকে পতন ঘটাতে ঐক্যের বিকল্প নেই। তাই যেকোনো পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে মহিলা দলের কর্মসূচিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা নিয়ে মির্জা আব্বাস বলেন, এটা একটি আন্তর্জাতিক অনষ্ঠান। সারাবিশ্বে এ দিবস পালিত হচ্ছে। অথচ আমাদের পালন করতে দেয়নি এ সরকার। যিনি বাধা দিলেন তিনি একজন নারী।
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশে সঙ্গে সংঘর্ষ নিয়ে তিনি বলেন, ৮ অক্টোবর বিএনপির ওপর নারকীয় নির্মম ও বর্বরোচিত হামলা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একাত্তরেও এমন নির্যাতন হয়নি।
এফএইচ