দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি নিজেদের মনের শান্তির জন্য নির্বাচন নিয়ে আবোল তাবোল বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে বনানীর সেতু ভবনে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
বিএনপি নির্বাচন নিয়ে যেটা ভেবেছিল তা হয়নি বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যেসব অপকর্ম করছে তাই তারা কোনো হিতোপদেশ দিতে পারেনা। তাদের অনুরোধ এখন আর জনগণ শোনেনা।
এসময় ওবায়দুল কাদের বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশে যান চলাচল শুরু হয়েছে। চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বাকি অংশের কাজ ২০২৪ সালের মধ্যেই সম্পন্ন করা হবে।
সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে দৈনিক ২ কোটি টাকা টোল আদায় হচ্ছে এবং পদ্মা সেতুতে এ পর্যন্ত টোল আদায় হয়েছে ১২৫২ কোটি টাকা।
চলতি বছরে জুনের মধ্যেই গাজীপুরে বিআরটিএ প্রকল্পের কাজ সমাপ্ত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এফএইচ