দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, জনগণ আমাকে তৃতীয়বারের মতো স্বতন্ত্র হিসেবে নির্বাচিত করেছেন। অতএব জনগণের বাইরে কিছুই না, সব শক্তি জনগেণের।
বুধবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণের পর তিনি এসব কথা বলেন।
নিক্সন চৌধুরী বলেন, আমরা নৌকার পক্ষের লোক। তবে নৌকার মাঝির বিপক্ষে। কিছু এলকার প্রার্থীরা নৌকাটা ঠিকই পেয়েছেন তবে, বৈঠাটা আমরা (স্বতন্ত্র) পেয়েছি। আমাকে তিনবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলো। সারা বাংলাদেশে যারা এমপি নির্বাচন করেন এটা তাদের জন্য সতর্ক বার্তা।
তিনি বলেন, জনগণের কাছে থাকতে হবে, বিপদে জনগণের পাশে থাকতে হবে, উন্নয়ন করতে হবে। যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি দুই দুই বার সঠিকভাবে পালন করেছি দেখেই কিন্তু জনগণ আমাকে তৃতীয়বারের মতো স্বতন্ত্র হিসেবে নির্বাচিত করেছেন। অতএব জনগণের বাইরে কিছু না, সব শক্তি জনগেণের। আমি আমার এলাকার মানুষকে ধন্যবাদ জানাই যে তারা আমাকে আবারও নির্বাচিত করেছেন, তাদের সেবা করার সুযোগ দিয়েছেন।
স্বতন্ত্র মিলে জোট গঠন করবেন কি না, এমন প্রশ্নের জবাবে নিক্সন চৌধুরী বলেন, স্বতন্ত্র সবাই পরিচিত না, আমরা আলোচনা করেই সিদ্ধান্ত নেব। আমরা সরকারি দলের বিদ্রোহী প্রার্থী। আমরা এখনও বিরোধী দলের ভূমিকায় নাই।
তিনি আরও বলেন, দলীয় স্বতন্ত্র না হলেও দলীয় বিদ্রোহী প্রার্থী আমরা। তবে বিদ্রোহী না বলে স্বতন্ত্র বলেই রাখেন। আমরা ৬২ জন পরিচিত হলাম আজ। শপথ নিলাম, সামনের দিনে কি করা যায় আমরা বসে ঠিক করব। বিরোধী দলের নেতা হওয়ার জন্য আমরা নির্বাচন করি নাই। আমরা নিজ এলাকায় নৌকার মাঝির বিরুদ্ধে নির্বাচন করেছি।
কে