দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ডামির নির্বাচন বর্জন করুন, প্রতিহত করুন। জনগণের ভোট ছাড়া সরকার নির্বাচনের মাধ্যমে আবারও নিজেদের মেয়াদ বাড়িয়ে নিতে চাচ্ছে। আপনি ডাকাতি ঠেকাতে না পারলে অন্তত ডাকাতিতে সহযোগিতা করবেন না। যে অন্যায় করে তাকে সহযোগিতা করাও অন্যায়। তাই আমরা অসহযোগের ডাক দিয়েছি।
বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত মানববন্ধন ও নির্বাচন বর্জনের আহ্বানে গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, আজ ২ হাজার ২০০ কোটিপতি তৈরি হয়ে গেল। ২২ হাজার কোটি টাকা লুট হয়ে গেছে, সরকার তাদের ধরতে পারে না? আসলে ধরে না। কারণ তারা হয় সরকারি দলের অথবা পক্ষের লোক।
তিনি বলেন, আমার দেশের গরিব মানুষ বাজারে গিয়ে যখন দেখে সে কিছু কিনতে পারছে না তখন জিডিপির অঙ্ক তার কোনো কাজে আসে না। এই অঙ্ক ফাঁকির অঙ্ক।’
নজরুল ইসলাম বলেন, যদি দেশের সাধারণ মানুষের মর্যাদা ফিরিয়ে আনতে চাই তাহলে গণতন্ত্র ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই। শ্রমিককে ন্যায্য মজুরি দেবেন না, ভূমিহীনরা নিঃস্ব হয়ে যাবে, সাংবাদিকেরা লিখতে পারবেন না এই পরিস্থিতি গ্রহণযোগ্য না। আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক। আমরা সে জন্যই লড়াই করছি। স্বাধীন দেশে স্বাধীনভাবে নিজের কাজ করতে চাই কারও চাকর হয়ে থাকতে চাই না।
এও