দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বলেছেন, সরকার তাদের গোলাম নির্বাচন কমিশনের মাধ্যমে আগামী ৭ জানুয়ারির নির্বাচন করার পাঁয়তারা করছে। দেশের বেশির ভাগ মানুষ এ প্রহসনের নির্বাচন মানে না। এ নির্বাচন আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে দলীয় সরকারের অধীনে নির্বাচন বর্জনের দাবিতে গণসংযোগ পূর্ব সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।
বেলায়েত হোসেন বলেন, পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছেন, ৭ তারিখের নির্বাচনে দেশবাসী অংশগ্রহণ করবে না। আমরাও সেই নির্দেশনা মোতাবেক ভোট দিতে যাব না। গণমানুষের কাছে এ বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমরা এ প্রহসনের নির্বাচন থেকে দেশবাসীকে বিরত থাকার আহ্বান জানাই।
তিনি বলেন, আমরা দেশবাসীকে আহ্বান জানাতে চাই, পাতানো এ নির্বাচনে কেউ অংশ নেবেন না। যারা এ নির্বাচনে ভোট দিতে যাবেন তারা দেশের শত্রু এবং মানবতার শত্রু। দেশের মানুষ এমন ডামি ও পাতানো নির্বাচন দেখতে চায় না।
এও