দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করার লক্ষ্যে সেনাবাহিনী নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের দলীয় প্রার্থী তৈমূর আলম খন্দকার।
তৈমূর আলম খন্দকার বলেন, আমি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই তিনি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের অনুমতি দিয়েছেন। কিন্তু নির্বাচনে সেনাবাহিনী সাক্ষীগোপাল হিসেবে থাকলে হবে না, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে।
এসময় নির্বাচনকে নিরাপদ রাখার জন্য দায়িত্বরত সেনা সদস্যদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ ভোট কেন্দ্রের ভিতরে অবস্থান করার দায়িত্ব প্রদান করার জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ জানান তিনি।
তিনি বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অভিজ্ঞতার আলোকে তৃণমূল বিএনপি মনে করে যে, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা না দেওয়া হলে এবং সেনাবাহিনীকে ভোট কেন্দ্রে অবস্থান করার দায়িত্ব না দিলে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ২০১৮ সালের পুনরাবৃত্তি হবে। ফলে নির্বাচন কমিশনের মত সেনাবাহিনীও সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে বিতর্কে পড়বে।
টি