দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর এলিফ্যান্ট রোড ও বেইলি রোড এলাকায় অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে লিফলেট বিতরণের সময় তিনি এ আহ্বান জানান।
তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্যে করে বলেন, আপনাদের এত সাহস থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন না কেন? কারণ জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে আপনাদের প্রার্থীদের জামানত থাকবে না।
রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে ডামি নির্বাচন করছেন আপনারা। নিজেরা নিজেরা নির্বাচন আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই। জনগণ এ ধরণের একতরফা নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, অবৈধ সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু এই নির্বাচন দেশে-বিদেশে কারও কাছে গ্রহণযোগ্য হবে না। এটা কোনো নির্বাচন নয়। এটা একটা প্রতারণা ও জনগণের সঙ্গে তামাশা করা শামিল।
এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, তারা চিরকালের জন্য মীরজাফর এবং দালালে পরিণত হবে। বিএনপির পক্ষ থেকে সব ধরণের ভ্যাট-ট্যাক্স, ইউটিলিটি বিল প্রদান স্থগিত ও মামলার হাজিরা না দিয়ে সরকারকে অসহযোগিতার যে আহ্বান জানানো হয়েছে তা সফল করার জন্য দেশবাসীকে আহ্বান জানান রিজভী।
আরএ