দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশের উন্নয়ন দেখলে ভালো লাগে, কিন্তু উন্নয়নের পাশাপাশি যেসব ব্যর্থতার উদাহরণ তৈরি করা হয়েছে, সেসব দেখলে উন্নয়ন ম্লান হয়ে যায়। এসব উন্নয়নে কথা বলে জনগণকে আর জিম্মি রাখা যাবে না।
শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, দেশে দুর্ভিক্ষের আশঙ্কার কথা বলা হচ্ছে। কারণ, এ দেশ যারা পরিচালনা করছে, তাদের ব্যর্থতার জন্যই আশঙ্কার কথা বলা হচ্ছে। তারাও ব্যর্থ, এর আগে যারা দেশ পরিচালনা করেছে তারাও ব্যর্থ।
তিনি বলেন, সরকার পাতানো নির্বাচনের নামে নাটক করার চেষ্টা করছে। কিন্তু নাটকে কোনো দর্শক নেই। তারা নিজেরাই দর্শক, নিজেরাই অভিনেতা। আমরা এই জাতীয় নাটক দেখতে চাই না।
ইসলামী আন্দোলন মহাসচিব বলেন, সরকার মনে করতে পারে এভাবেই পার পেয়ে যাবে। কিন্তু ইতিহাস বলে, স্বেচ্ছাচারিতার পরিণতি সব সময়ই ভয়ানক হয়। এ দেশের মানুষকে নিয়ে আর খেলা করতে দেওয়া যাবে না।
আরএ/এইউ