দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি-১ আসনে নৌকার মনোনয়ন পাওয়া শাহজাহান ওমরের প্রার্থিতার বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে তার প্রার্থিতা বহাল থাকল।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় ঘোষণা করেন।
এর আগে, গত ৯ ডিসেম্বর মামলার তথ্য গোপন করার অভিযোগ এনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান।
ডিপি/