দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকার পাতানোর নির্বাচন থেকে সরে না আসলে দেশের জনগণই সরকারকে নিষেধাজ্ঞা দেবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। বুধবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ এ কথা বলেন।
ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে রাজনৈতিকদলগুলো সোচ্চার। কাজেই নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই রাজনৈতিক দলের সভা-সমাবেশে বাধানিষেধ দেওয়ার।
হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বিরোধী দলবিহীন নির্বাচন, যে নির্বাচনের বৈধতা নেই। সেই প্রহসনের নির্বাচন জায়েজ করতেই সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। হাবিবুল আউয়াল সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, অথচ নির্বাচন কমিশনই অবৈধ। এদেশের জনগণ তো এই দলদাস কমিশনই মানে না। কমিশন রাজনৈতিক সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারির এখতিয়ার রাখে না।
তিনি বলেন, এখনও সময় আছে ফরমায়েশি তফসিল বাতিল করে সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় দেশের মানুষ কোনো নির্বাচন হতে দেবে না।
আরএ