দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এবার ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল থেকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। সেইসঙ্গে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করবে।
দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।
রোববার (১০ ডিসেম্বর) এক বিবৃতিতে কর্নেল অলি আহমদ বলেন, বর্তমান পরিস্থিতিতে সমগ্র দেশ এক দলীয় আওয়ামী বাকশালী শাসন প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। এটা কারও জন্য কাম্য নয়। যত তাড়াতাড়ি সম্ভব ভাগাভাগির নির্বাচন বন্ধ করুন। জনগণকে মুক্তি দিন। সভ্য সমাজে বসবাস করার মতো পরিবেশ সৃষ্টি করুন। মনে রাখতে হবে আমরা কেউ থাকব না। কিন্তু দেশকে ধ্বংস করে কি লাভ। একটি বারের জন্য হলেও নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন।
এফএইচ