দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ডাকা অবরোধ সফল করতে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
রোববার (২৪ ডিসেম্বর) সকালে তেবাড়িয়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেশনবাজারে গিয়ে শেষ হয়।
এ সময় তারা সেখানে এক ঝটিকা সমাবেশ করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল রনি, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, এনএস কলেজ ছাত্রদলের আহ্বায়ক এসএম জুবায়ের।
এ সময় তারা বলেন, এই অবৈধ সরকারের ডামি নির্বাচন জনগণ মানে না। সাধারণ জনগণ চায় একটা পরিষ্কার নির্বাচন। রাতের অন্ধকারে ভোট চুরি করে ক্ষমতায় যাওয়া সরকারের সাহস থাকলে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুক।
জেবি