দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে নাটোর। কুয়াশার সঙ্গে রয়েছে হাড়কাঁপানো হিমেল বাতাস। প্রতিদিনই যেন পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা। এতে চরম বিপাকে পড়েছে নিম্নআয়ের খেটে খাওয়া দরিদ্র মানুষ।
শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই কুয়াশার চাদরে ঢেকে যেতে শুরু করে নাটোর। যা রোববার (২৪ ডিসেম্বর) সকালেও সেই কুয়াশাচ্ছন্ন হয়েছিল।
দিনমজুর আব্বাস আলী বলেন, তারা সকালে ঘুম থেকে ওঠে দেখেন প্রচণ্ড কুয়াশা। সেইসঙ্গে প্রচণ্ড ঠান্ডাও রয়েছে। কিভাবে কাজে বের হবেন ভেবে না পেয়ে বাড়িতেই বসে আছেন। মজুরির কাজ করেন মোজাম্মেল হোসেন।
সঠিক সময়ে কাজে যেতে হবে তাই এই কুয়াশার মধ্যেই তারা বের হয়েছেন পেটের জ্বালায়। কুয়াশার কারণে দুই হাত সামনেও কিছু দেখা যাচ্ছে না। গাড়ির হেডলাইট জ্বালিয়েও কিছু দেখা যাচ্ছে না। সেই কারণে অনেক ধীর গতিতে গাড়ি চালাতে হচ্ছে চালকদের।
রিকশা ও অটোরিকশা চালকরা বের হয়েছেন কিন্তু তাদের কোনো যাত্রী নেই। গাড়ি চালাতে হাত-পা সিটকা ধরে যাচ্ছে। কুয়াশার কারণে তাদের গাড়ি চালাতে হচ্ছে খুব ধীরে।
তাছাড়া যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে সরকারিভাবে এখনও কোনো শীতবস্ত্র বিতরণ করা হয়নি। শীতার্তদের দাবি সরকারিভাবে তাদের শীতবস্ত্র দেওয়া হোক।
জেবি