• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • চুয়াডাঙ্গা

স্বতন্ত্রপ্রার্থীকে গুলি করে হত্যাচেষ্টা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৫

খাইরুজ্জামান সেতু, চুয়াডাঙ্গা
  ২৪ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

চুয়াডাঙ্গা-১ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার নির্বাচনি প্রচারণায় বাধা প্রদান ও হামলার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের নেতাকর্মীদের বিরুদ্ধে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এ সময় অপহরণ ও গুলি করে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার (২৪ ডিসেম্বর) সকালে স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমারের প্রতিনিধি আব্দুল মালেক বাদী হয়ে নৌকা প্রতীকের সমর্থক চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামানকে প্রধান আসামি করে মোট ২২ জনের নাম উল্লেখ করে সদর থানায় অপরহণ ও হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ১০০-১২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আলী আহম্মেদ হাসানুজ্জামানসহ এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক (৪০), সদর উপজেলার যুগিরহুদা গ্রামের সোলায়মানের ছেলে হাফিজুর (৩৫), নতুন ভান্ডারদাহ গ্রামের মৃত. খয়ের উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল ফারুক (৪৫), ফুলবাড়ি গ্রামের আসাদুলের ছেলে জেহের আলী (২২) ও নতুন ভান্ডারদাহ গ্রামের আলতাব হোসেনের ছেলে সুমন হোসেন (২১)।

অপরদিকে মুস্তাকিন নামে এক নৌকা প্রতীকের সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। তিনি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে আসেন চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম-সেবা), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা, সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন, সদর থানার ওসিসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের একাধিক টিম। সেখানে পুলিশের উপস্থিতিতেই ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে সাতটার দিকে চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা ও তার নেতাকর্মীদের নিয়ে নির্বাচনি এলাকা শংকরচন্দ্র ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভোট প্রার্থনা ও প্রচার প্রচারণা শুরু করেন। এ সময় সদর থানার নতুন ভান্ডারদহ তিন রাস্তার মোড়ে পৌঁছানো মাত্র আসামিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাধা প্রদান করেন। মামলার ৯ নম্বর আসামি নিলুয়ার তার হাতে থাকা রামদা দিয়ে স্বতন্ত্রপ্রার্থী দিলীপ কুমারকে খুন করার উদ্দেশ্যে মাথায় কোপ দিলে কোনক্রমে প্রাণে রক্ষা পেলেও অপহরণের চেষ্টা করে আসামিরা। প্রধান আসামি আলী আহম্মেদ হাসানুজ্জামান দিলীপ কুমারকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করেয়া গুলি করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়।

এ সময় প্রার্থীকে অপহরণ করার চেষ্টা করা হলে নেতাকর্মী প্রতিরোধের চেষ্টায় ব্যর্থ হয়। এতে ধস্তাধস্তিতে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা আওয়ামী লীগ সভাপতি আফরোজা পারভীন, জেলা যুব মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলিজা ও নির্বাচনি কর্মী নাজনীন আক্তার রাকিব, সালমান ও আফিলসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দিলীপ কুমারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

হামলার সময় নারী সমর্থক ও নারী নেত্রীদের ওপর শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে জানিয়েছেন যুব মহিলা আওয়ামী লীগ সভাপতি আফরোজা পারভীন।

আহত মুস্তাকিন বলেন, আমি নৌকা প্রতীকের একজন কর্মী। ঈগল প্রতীকের প্রার্থীর বডিগার্ডরা এলোপাথাড়ি লাঠিচার্জ করে। এ সময় আমিসহ বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে। আমি সদর হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছি।

ঈগল প্রতীকের প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা অভিযোগ করে বলেন, আধা ঘণ্টা ধরে গাড়ি আটকে আমার নামে নানা ধরনের অশালীন স্লোগান দেওয়া হচ্ছিল। আমি গাড়ি থেকে নামলে তারা মারমুখী আচরণ করে। আমার মাথায় পিস্তল ধরে অপহরণের চেষ্টা চালায়। পরে পুলিশকে খবর দিলে প্রশাসনের কর্মকর্তারা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

আরও পড়ুন

কুমিল্লায় রিজভীর নেতৃত্বে মিছিল

তিনি আরও অভিযোগ করে বলেন, আমার ধারণা ছিল একজন প্রার্থী হিসেবে কিছুটা সম্মান পাব। কিন্তু যে ধরনের আচরণ করা হয়েছে তা কোনোভাবেই কাম্য নয়। শুধু একবার নয়, দফায় দফায় আমার এবং আমার কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। এর নেতৃত্বে ছিলেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হাসানুজ্জামান মানিক।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান বলেন, এ ঘটনায় কুতুবপুর ইউপি চেয়ারম্যানসহ ২২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০০-১২০ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। প্রধান আসামিসহ এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেবি

  • চুয়াডাঙ্গা
  • সারাদেশ
  • চেয়ারম্যান
এ সম্পর্কিত আরও খবর
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।