দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনেদুপুরে রাজধানীর জুরাইনের পোস্তগোলায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর জুরাইনের পোস্তগোলায় রাইদা পরিবহনের একটি বাসে আগুনের খবর পাওয়া যায়। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
উল্লেখ্য, বিএনপি-জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলোর অবরোধ চলছে। রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিএনপির অবরোধ চলবে।
আরএ