দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তির দাবিতে ঢাকায় ২৯ ডিসেম্বর মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেন দলটির মহাসচিব সাজিদুর রহমান।
তিনি বলেন, শিগগিরই মামুনুল হকসহ সব আলেম-ওলামাদের মুক্তি দিতে হবে। অন্যথায় ২৯ ডিসেম্বর শুক্রবার মহাসমাবেশ করা হবে।
দলটির কেন্দ্রীয় নায়েবে আমির মাহফুজুল হক বলেন, আলেমদের মুক্তি না দিলে আগামী ৭ জানুয়ারি নির্বাচনের আগেই হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচিতে যাবে।
কারাবন্দি আলেমদের মুক্তি, হেফাজত নেতাদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার, শিক্ষা ব্যবস্থা থেকে ফ্রি মিক্সিংসহ ইসলামবিরোধী পাঠ বাতিল এবং হেফাজতে ইসলাম ঘোষিত ১৩ দফা বাস্তবায়নের দাবিতে বিকেলে এই বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম।
এও