দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সম্প্রতি এক মামলায় জামিনে মুক্ত হয়ে আওয়ামী লীগ যোগদান করে বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা শাহজাহান ওমর। এরপর ঝালকাঠি-১ আসনে তাকে মনোনয়ন দেওয়া হয়।
এ নিয়ে রোববার (৩ ডিসেম্বর) রাজধানীতে এক সমাবেশে সরকারের কঠোর সমালোচনা করেছেন গনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে আছে। তাদের সম্বল কিভাবে রাষ্ট্রকে ব্যবহার করে, প্রতারণা করে, ক্ষমতা টিকিয়ে রাখা যায়।
সাকি বলেন, গাড়ি পোড়ানোর মামলায় কারও জামিন না হলেও শাহজাহান ওমর গাড়ি পোড়ানোর মামলা থেকে অব্যাহতি পেয়ে নমিনেশন নিয়েছে। শাহজাহান ওমর আওয়ামী লীগে যোগ দিয়ে প্রমাণ করেছে সব মামলা ভুয়া। বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে চলছে।
গণসংহতি আন্দোলনের এই নেতা আরও বলেন, শাহজাহান ওমর হ্যাডম দোখিয়েছেন। দেউলিয়া দল নিজেদের নিয়মনীতির তোয়াক্কা করছে না আওয়ামী লীগ। প্রতিপক্ষ খেলোয়াড়রা কেউ তাদের সঙ্গে খেলতে চায় না, কারণ সবাই জানে তারা ফাউল করবে। আওয়ামী লীগের সঙ্গে যারা যুক্ত হচ্ছে তারাও বিশ্বাস করে না ওরা সুষ্ঠু নির্বাচন করবে।
সাকি বলেন, স্বতন্ত্র প্রার্থী নিয়ে গুটি উল্টে যাওয়ার শঙ্কায় সরকার। অংশগ্রহণমূলক নির্বাচনের নাটকের স্ক্রিপ্ট লিখছে ক্ষমতাসীনরা। ভোট বর্জন করে দেশ রক্ষার সংগ্রামকে শক্তিশালী করবে। পশ্চিমা বিশ্ব স্যাংশনের হুমকি দিচ্ছে। একতরফা নির্বাচন করলে দেশ কূটনীতিক হুমকির মুখে পড়বে, এটি হতে দেওয়া যাবে না।
এইউ