দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দুই মাসের জন্য আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের ইলেকশন এক্সপার্ট টিমের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
শনিবার (২ ডিসেম্বর) বিকেল ৩টায় ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, ইইউর নির্বাচনি বিশেষজ্ঞ দলের সঙ্গে বিএনপির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খানসহ ৫ সদস্য অংশ নেন।
তিনি আরও বলেন, গায়েবি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নেতারাসহ সারাদেশে হাজার-হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
শায়রুল কবির খান বলেন, অনেকের পরিবারের সদস্যদের ওপর নির্যাতন করা হচ্ছে। এছাড়া গভীর রাত পর্যন্ত আদালতের কাজ চালু রেখে বিরোধীদলের সম্ভাব্যপ্রার্থীসহ শতশত নেতাকর্মীকে ফরমায়েসি সাজা দেওয়ার বিষয়সহ একতরফা নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
এর আগে, গত বুধবার (২৯ নভেম্বর) ঢাকায় পৌঁছায় ইইউর চার সদস্যের নির্বাচনি বিশেষজ্ঞ দলটি।
এই দলে রয়েছেন- ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল এনালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল এনালিস্ট) এবং রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)।
তবে দ্বাদশ সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না বলে গত ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে ইউরোপের ২৭ দেশের জোট ইইউ।
ডিপি/