দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপিকে পায়ে ধরে নির্বাচনে আনা আমাদের কাজ নয় বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, নির্বাচন যথাসময়েই হবে। আর এ নির্বাচনে জনগণ অংশ নেবে।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মেয়র এএইচএম খায়রুজ্জামান বলেন, বিএনপিকে অনেকবার নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তারা নির্বাচনে অংশ না নিলে আমাদের কিছু করার নাই।
তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের উন্নয়ন, কল্যাণ ও দেশ গড়ার কথা বলে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিচ্ছেন উন্নয়ন। দেশের সবক্ষেত্রে আজ উন্নয়ন দৃশ্যমান। কেউ বাংলাদেশের অগ্রগতি থামাতে পারবে না।
মেয়র বলেন, যেদিন থেকে বিএনপি-জামায়াত হরতাল-অবরোধ দিয়েছে, সেদিন থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়েছে। নির্বাচন পর্যন্ত আমরা রাজপথেই অবস্থান করব। বিএনপি-জামায়াত তত্ত্বাবধায়ক সরকার ও শেখ হাসিনা সরকার পতনের যে দাবি করছে, তাদের সেই দাবি কখনও বাস্তবায়িত হবে না।
আরএ