দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি নেতাকর্মীদের নামে মনোনয়ন ফরম কিনছে সরকার বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অথচ এ তথ্য নেতাকর্মীরাও জানে না।
মঙ্গলবার (২৮ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী বলনে, এনআইডি কার্ড দিয়ে সরকার প্রতারণা করছে। মনোনয়ন ফরম কিনছে বিএনপির বিভিন্ন নেতাকর্মীর নামে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের এনআইডি কার্ড দিয়ে তার নামে ফরম কেনা হয়েছে। অথচ তিনি এ বিষয়ে কিছুই জানেন না। পরে তিনি সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে এক দীর্ঘমেয়াদি সংকটের দিকে নিয়ে যাচ্ছেন। শুধু তার ব্যক্তিগত ইচ্ছা, তার ব্যক্তিগত ক্ষমতা ধরে রাখার জন্য তিনি এসব করছেন। গণতন্ত্রের প্রতি তার যদি ন্যূনতম শ্রদ্ধা থাকত তাহলে তিনি এভাবে ক্ষমতায় থাকতেন না।
রিজভী দলের নেতাকর্মীদের বলেন, আমাদের এ দুঃসময়, দুর্দিন অতিক্রম করতে হবে। এই আওয়ামী লীগ সরকারকে অবশ্যই পরাজিত করতে হবে।
আরএ