দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতাল ঘোষণা করেছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। মঙ্গলবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণঅধিকার পরিষদ আগামী ২৯ নভেম্বর সর্বাত্মক অবরোধ ও ৩০ নভেম্বর সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করবে। গণঅধিকার পরিষদ দলমত নির্বিশেষে দেশের অস্তিত্ব রক্ষায় সর্বস্তরের জনগণকে সর্বাত্মক অবরোধ ও হরতাল পালনের আহ্বান জানাচ্ছে।
এতে আরও বলা হয়- দেশের চলমান দুর্নীতি-দুঃশাসন, বিচারহীনতা, অর্থপাচার ও সিন্ডিকেটের ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামো ভেঙে পড়েছে। এ অবস্থায় সবাইকে আন্দোলনে শরীক হওয়ার জন্য আহ্বান জানান তারা।
এদিকে, এর আগে বিএনপি ও জামায়াতসহ আরও কয়েকটি দল একই তারিখে এ কর্মসূচি ঘোষণা করেছে।
আরএ