দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর নয়াপল্টনে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এরপর থেকেই একে একে গ্রেপ্তার হতে থাকেন দলটির মহাসচিব মির্জা ফখরুলসহ জ্যেষ্ঠ নেতারা। তখন অনেকে কেন্দ্রীয় নেতার মতোই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আত্মগোপনে চলে যান।
দীর্ঘ একমাস পর আড়াল ভেঙে প্রকাশ্যে এসেছেন তিনি। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।
‘বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে জাতীয় সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, গণফোরাম নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আইনজীবী অ্যাডভোকেট কায়সার কামাল, গণ অধিকার পরিষদের (রেজা কিবরিয়া) মিয়া মশিউজ্জামান, গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আবদুল লতিফ মাসুম প্রমুখ।
ডিপি/এইউ