দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের এ নির্বাচনি খেলায় জনগণের কোনো উৎসাহ নেই বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, রাষ্ট্রীয় অর্থ অপচয় করে নির্বাচনের নামে তামাশা এবার আর জনগণ মেনে নেবে না।
সোমবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তারা। এর আগে তারা অবরোধের সমর্থনে এক বিক্ষোভ মিছিল বের করে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এবং রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।
সমাবেশে নেতারা বলেন, সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে আবারও একটা একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। প্রধান বিরোধী দল বিএনপিসহ প্রায় সব বিরোধী দলকে হামলা, মামলা ও গ্রেপ্তার করে কারাগারে অন্তরীণ রেখে নিজেদের মধ্যে আসন ভাগাভাগি করে প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন করতে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে ব্যবহার করছে।
তারা আরও বলেন, জনগণ এই নির্বাচনে ভোট দিতে যাবে না। তারা ভোট প্রত্যাখ্যান করে প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলবে।
আরএ/এইউ