দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্তমানে দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের কোনো পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের নেতারা। তাই দেশের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির স্বার্থে ঘোষিত তফসিল বাতিল করে দলনিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছে তারা।
শুক্রবার (২৪ নভেম্বর) খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে এ দাবি জানানো হয়। সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনের সিগার্ল রেস্টুরেন্টে আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
এ সময় নেতারা বলেন, খেলাফত মজলিস দীর্ঘদিন ধরে দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ৮ দফা দাবিতে ময়দানে শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি পালন করে আসছে। এ দাবি এরই মধ্যে গণদাবিতে পরিণত হয়েছে। কিন্তু সরকার গণদাবি উপেক্ষা করে একতরফা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে।
তারা আরও বলেন, সরকারের ইশারায় নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এ অবস্থায় বিগত ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি একতরফা ও অগ্রহণযোগ্য নির্বাচন দেশের বিরাজমান রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করবে।
আরএ