দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি না হলে নির্বাচনের নামে পাতানো ফাঁদে পা দেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ বলে মন্তব্য করেছেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম (রহ) কখনও অন্যায়ের সামনে মাথা নত করেনি।
শুক্রবার (২৪ নভেম্বর) চরমোনাই দরবার শরীফের বাৎসরিক মাহফিলের প্রথম অধিবেশনে অনুষ্ঠিত ছাত্র গণজমায়েতে এসব কথা বলেন তিনি।
রেজাউল করিম বলেন, যত বড় বাঁধার পাহাড় নেমে আসুক না কেন সত্যের পথ থেকে ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা কখনও বিচ্যুত হননি। আমরাও অন্যায়ের সঙ্গে কখনও আপোষ করব না।
চরমোনাই পীর বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব প্রদানে আদর্শিক জনশক্তি উৎপাদনে নিরলস কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আমাদের স্লোগান হচ্ছে সাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন। তাই সাহাবাদের চরিত্রে মানব জীবন গঠন করার লক্ষ্য-উদ্দেশ্য থেকে কখনও দূরে সরা যাবে না।
এসময় বক্তব্য দেন, ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মুহাম্মাদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার সাকি প্রমুখ।
আরএ