দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, সরকারকে বলতে চাই নির্বাচন নামের পুতুল খেলা বন্ধ করুন। এখনও সময় আছে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।
শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মাসিক সভায় এসব কথা বলেন তিনি।
মাওলানা ইমতিয়াজ আলম বলেন, আওয়ামী লীগের গৃহপালিত কমিশন ও গৃহপালিত দল দিয়ে নির্বাচন আয়োজনের পাঁয়তারা দেশের মানুষ সহ্য করবে না। দেশ বাঁচাতে ও দেশের অর্থনৈতিক অবস্থার নতুন সংকট তৈরি করা থেকে সরে দাঁড়ান। দেশকে বাঁচান। দেশের মানুষের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করুন। গণমানুষের পক্ষে বন্ধু রাষ্ট্রের পরামর্শ গ্রহণ করুন।
সহকারী মহাসচিব বলেন, একগুঁয়েমি করে দেশে সংকটের নতুন মাত্রা যোগ করবেন না। জাতীয় সরকার ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া দেশের পয়সা খরচ করে নির্বাচন দেশবাসী মেনে নেবে না।
এ সময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলনের নেতা ডা. শহীদুল ইসলাম, মাওলানা আবদুর রাজ্জাক, নুরুজ্জামান সরকার, কেএম শরীয়াতুল্লাহ, মুহাম্মদ মাকসুদুর রহমান, আলহাজ ফজলুল হক মৃধা প্রমুখ।
আরএ