দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। রোববার (২৬ নভেম্বর) ও সোমবার (২৭ নভেম্বর) যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করবে দলটি।
শুক্রবার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান দুর্নীতি, দুঃশাসন, বিচারহীনতা, অর্থপাচার ও সিন্ডিকেটের ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২৬ ও ২৭ নভেম্বর সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদ।
এর আগে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। বিএনপি সপ্তম দফায় আগামী রোববার (২৬ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের কর্মসূচি চূড়ান্ত করেছে।
এদিকে (২৪ নভেম্বর) শুক্রবার ভোর ৬টায় ষষ্ঠ দফায় বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হয়েছে।
এও