দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নির্বাচন কমিশন সন্ধ্যায় একতরফাভাবে তফসিল ঘোষণা করলে বৃহস্পতিবার থেকে কঠোর আন্দোলনে যাবে ইসলামী আন্দোলন।
বুধবার (১৫ নভেম্বর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে আয়োজিত গণমিছিল থেকে এমন ঘোষণা দেন তিনি।
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, সরকারের মনোবাসনা পূর্ণ করার জন্য নির্বাচন কমিশন অবৈধ তফসিল ঘোষণা করতে চাইছে। সরকার এই ব্যর্থ কমিশনের মাধ্যমে নির্বাচন দিয়ে আবারও ক্ষমতায় যেতে চায়। ইসলামী আন্দোলন এটা হতে দেবে না।
আজ (বুধবার) তফসিল হলে আগামীকাল সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করার ঘোষণাও দেয় দলটি।
বর্তমান নির্বাচন কমিশন দিয়ে কখনও সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না উল্লেখ করে বক্তারা আরও বলেন, সম্প্রতি লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় উপনির্বাচনে যা হয়েছে তা প্রমাণ করে নির্বাচন কমিশনের অস্তিত্ব কতটুকু। পরে মিছিল নিয়ে নির্বাচন কমিশন অভিমুখে রওনা হলে শান্তিনগর মোড়ে পুলিশি ব্যারিকেডে শেষ হয় তাদের পদযাত্রা।
এইউ