দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘একতরফা ও প্রহসনমূলক’ উল্লেখ করে ভোট বর্জনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। যার অংশ হিসেবে আগামীকাল বুধবার (২৭ ডিসেম্বর) থেকে চারদিন গণসংযোগ করবে দলটি।
এরপর নির্বাচন বাতিল ও সংসদ ভেঙে দেওয়ার দাবিতে আগামী ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি দেওয়া হবে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নতুন এ কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন।
এর আগে, পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুন কর্মসূচি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমাধ্যমবিষয়ক সমন্বয়ক শহিদুল ইসলাম কবির জানান, একতরফা প্রহসনের নির্বাচন বর্জনে বুধবার (২৭ ডিসেম্বর) থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত গণসংযোগ ও প্রচারণা চালাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
পাশাপাশি অবৈধ প্রহসনের নির্বাচন বাতিল ও সংসদ ভেঙে দেওয়ার দাবিতে আগামী ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
ডিপি/