দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডামি নির্বাচন বর্জন এবং অবৈধ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন কর্মসূচি পালনে জামালপুরে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের রশিদপুর এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ,জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপির নেতাকর্মীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবী করেন।
বাংলার মাটিতে একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
এফএইচ