দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল বিএনপিতে যোগদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে কয়েকজন সাবেক নেতা তৃণমূল বিএনপিতে যোগদান করেছেন।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল বিএনপিতে যোগদান ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি অংশ নিবে বলে জানিয়েছেন দলের চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী। তিনি বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, ৩০০ সংসদীয় আসনে প্রার্থী দিতে পারব। আমরা জ্বালাও-পোড়াও, আগুন সন্ত্রাসে বিশ্বাসী নই।
তৃণমূল বিএনপিতে যারা যোগদান করলেন, তারা হলেন- ড. সিরাজুল ইসলাম, অ্যাডভকেট মাহবুব হাসান তুষার, শরিফুজ্জামান খান মহব্বত, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা কর্নেল সাব্বির আহমেদ, মো. শহিদুল ইসলাম, পল্লী উন্নয়ন পার্টির মহাসচিব মাইনুদ্দিন, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাজিদ খান, আবু রায়হান, এলডিপি নেতা লষ্কর হারুনুর রশিদ।
আরএ