দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইচ্ছা করলেই রিজভীকে (বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী) গ্রেপ্তার করতে পারে আইনশৃঙ্খলা বাহিনী। (তবে) কিছু নেতা বাইরে থাক কর্মসূচি দেওয়ার জন্য, না হলে কে কর্মসূচি দেবে? এসব কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (৫ নভেম্বর) দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিজ অফিসে অনির্ধারিত বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, বিদেশিদের বলব দেখুন বিএনপি মিথ্যাচারে পটু একটা রাজনৈতিক দল। বাইডেনের ভুয়া উপদেষ্টা বানিয়ে মিথ্যাচার করেছে বিএনপি।
অবরোধে জনগণের জানমালের নিরাপত্তার বিষয়ে কাদের বলেন, অবরোধে জনগণের জানমালের নিরাপত্তায় যা কিছু করা দরকার সব করা হবে। যত স্তর দরকার তত স্তরের নিরাপত্তা দেওয়া হবে।
এদিকে বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, সংলাপের সময় শেষ, সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ নয়। গার্মেন্টস সেক্টর নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এইউ