দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে দেখতে গেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ তিন নেতা। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় হাসপাতালে যান তারা।
বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।
এসময় তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে দুপুর পৌনে ১টায় হাসপাতাল ত্যাগ করেন তারা।
এর আগে সোমবার (৯ অক্টোবর) সকালে মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিকী জানিয়েছেন, বেগম খালেদা জিয়া যেকোনো সময় মারা যেতে পারেন। খালেদা জিয়া মূল চিকিৎসা পাচ্ছেন না। লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে তার। আমরা যে চিকিৎসা দিচ্ছি তা তাৎক্ষণিক।
তিনি বলেন, জরুরিভিত্তিতে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন। না হলে যেকোনো সময় তিনি মারা যেতে পারেন। গত দুই মাস ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
আরএ