দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হত্যার উদ্দেশে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, চিকিৎসকরা যেখানে বলছেন তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে হবে। কিন্তু আওয়ামী লীগ তাকে বিদেশ না নিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
শুক্রবার (৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নির্দেশে সাজানো মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। এখন তাকে হত্যার উদ্দেশে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
তিনি অবিলম্বে খালেদা জিয়া ও রফিকুল আলম মজনুসহ সব রাজবন্দির মুক্তি দাবি করেন। নয়তো দেশবাসী আওয়ামী লীগকে ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্ব অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমানসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল হয়ে ফকিরাপুল ঘুরে আবার নয়াপল্টনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
আরএ