দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ওমরা পালন করতে মক্কা গেছেন। সেখানে গিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। সেখানে সেখানে তিনি সবার জন্য দোয়া করেছেন, সবাইকে দোয়া করতে বলেছেন। পাশাপাশি মক্কা থেকে ফিরে এসে মাদক নির্মূলে কাজ করবেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পবিত্র মক্কা থেকে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন।
ভিডিও বার্তায় শামীম ওসমান বলেন, আল্লাহর ঘরে দাঁড়িয়ে সবাইকে সালাম জানাচ্ছি। সবার জন্য মন খুলে দোয়া করছি। আপনারা দোয়া করবেন যাতে আমার হজ কবুল হয় ।
এর আগে রোববার সপরিবারে আল্লাহর ঘর তাওয়াফ করতে যান আওয়ামী লীগের এই নেতা।
ভিডিও বার্তায় তিনি আরও বলেন, এবার ওমরাহ থেকে ফিরে মাদক কারবার বন্ধের উদ্যোগ নেব। পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শামীম ওসমান বলেন, এই কাবা শরিফ ছুঁয়ে আমি ওয়াদা করেছিলাম নারায়ণগঞ্জ থেকে নিষিদ্ধ পল্লী উঠিয়ে দেব। আল্লাহ আমাকে কবুল করেছিলেন, শেখ হাসিনার অসিলায় আমি তা করেছি।
এফএইচ