• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

ডেঙ্গুতে মানুষ মারা যাওয়া স্বাভাবিক ঘটনা হতে পারে না: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক
  ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (ফাইল ছবি)
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (ফাইল ছবি)

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে বাড়ছে মানুষের মৃত্যুর সংখ্যাও। গত তিন দিনে প্রতিদিন তিন হাজারের চেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বাসা-বাড়িতে কত সংখ্যক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন তার কোনো হিসাব নেই।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সভা পরিচালনা করেন মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবু রহমান খশরু। এসময় নিউ সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ হোসেন, ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন, বলাকা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. আব্দুর রহিম অপু, আনিছুর রহমানসহ শতাধিক ব্যবসায়ী দলটির চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন।

জিএম কাদের বলেন, প্রতিদিন কয়েক হাজার মানুষ নতুন করে ডেঙ্গু আক্রান্ত হবে আর এর মধ্য থেকে কিছু সংখ্যক মারা যাবে, এটাই যেন স্বাভাবিক। ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ মারা যাবে এটা স্বাভাভিক ঘটনা হতে পারে না। ডেঙ্গুর ভয়াবহতা নিয়ন্ত্রণে কারো যেন দায় নেই। ডেঙ্গু আক্রান্ত হয়ে অসংখ্য মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এ মাসের ১৯ দিনেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজার। এ বছর ডেঙ্গুতে ৮৪৬ জনের মৃত্যু হয়েছে। তবে, সাধারণ মানুষের ধারণা এই মৃত্যুর সংখ্যা আরও বেশি। এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৭৯৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ডেঙ্গুর লার্ভা কমছে না, তাই আক্রান্তের সংখ্যাও কমছে না। ডেঙ্গুর বিষয়ে সাধারণ মানুষ অধিক শোকে পাথর হয়ে গেছে। তারা আর এই বিষয়ে কথা বলতে চায় না। হাসপাতালে জায়গা দেওয়ার ক্ষমতা নেই।

কাদের আরও বলেন, আমরা ডেঙ্গু নিয়ে কথা বললে নাকি দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই এটাকে তারা রাষ্ট্রদ্রোহী বিবেচনা করে শাস্তিযোগ্য অপরাধ বানাতে চাচ্ছে।

তিনি বলেন, রাজধানীতে ডেঙ্গু নিধনে দুই সিটি করপোরেশন নাটক করছে। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দেখলেই বোঝা যায়, তাদের কোনো সফলতা নেই। সাধারণ মানুষের অভিযোগ, রাজধানীর বাইরেও ডেঙ্গু নিধনে কার্যকর কোনো উদ্যোগ নেই। আবার ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের জন্য পর্যাপ্ত স্যালাইন পাওয়া যাচ্ছে না। প্রভাবশালী একটি গোষ্ঠী জীবন রক্ষাকারী স্যালাইন কালোবাজারে নিয়ে কয়েকগুন মুনাফা করছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, পৌরসভা বা সিটি করপোরেশনের প্রধান কাজ হচ্ছে পরিচ্ছন্নতা বজায় রাখা। মশা-মাছি নিয়ন্ত্রণ করতে তাদের ভূমিকাই বেশি। এখন আমদের দেশের শহরগুলো আফ্রিকার অনেক শহরের চেয়েও নোংরা। পৌরসভা ও সিটি করপোরেশনের কাজ এখন বড় বড় ভবন করা ও ঠিকাদারের সাথে কমিশন ম্যনেজমেন্ট করা। সেখানে এই লীগ, সেই লীগসহ বিভিন্ন লীগকে চাঁদা দিতে হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু, দলটির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল প্রমুখ।

আরএ

  • গোলাম মোহাম্মদ কাদের
  • জাতীয় পার্টি
  • দেশ টিভি সংবাদ
  • desh tv news
  • deshtv
এ সম্পর্কিত আরও খবর
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার নিয়াজ উদ্দিন
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার নিয়াজ উদ্দিন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।