দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, তবে তাদের এই আন্দোলনে কোনো লাভ হবে না।
সোমবার (১৮ সেপ্টেম্বর) কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিউয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সন্ত্রাসী কার্যক্রমের নামে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। তারা যতই আতঙ্ক সৃষ্টি করুক আগামী নির্বাচনে জনগণ আবারও নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় আনবে। আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
নসরুল হামিদ বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের সামনে কোনো বাধা, কোনো ষড়যন্ত্রই টিকবে না। তারা যতই বিদেশিদের কাছে নালিশ করুক আর ধর্না দিক কোনো কোজে আসবে না। যদি জনপ্রিয়তা না থাকে, মাঠে যদি তারা না থাকে, জনগণ কখনও তাদের পক্ষে রায় দেবে না।
তিনি বলেন, বিএনপি গত ১৫ বছরে এমন কোনোই কার্যক্রম করে নাই যার জন্য মানুষ বিএনপিকে ভোট দিবে। বিএনপি কখনও মানুষের পাশে ছিল না। করোনার সময় পাশে ছিল না। কোনো দুর্যোগে, বিপদে-আপদে পাশে ছিল না। সবসময় তারা জনগণের ধ্বংসের রাজনীতি করেছে।
আরএ