দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গণতন্ত্র মঞ্চ ৪ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। সরকার পতনের এক দফা দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে সমাবেশ ও পদযাত্রা করবে জোটের নেতাকর্মীরা। একই দাবিতে আগামী ৩ অক্টোবর পর্যন্ত সেমিনার এবং আলোচনা সভাও করবে গণতন্ত্র মঞ্চ।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানী পুরনো পল্টনে দারুস সালাম ভবনে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের শীর্ষ নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।
নতুন কর্মসূচি সূচি হলো- মঙ্গলবার সকাল ১১টায় মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে সমাবেশ ও পদযাত্রা, ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় কাওয়ান বাজারের পেট্রোবাংলার সামনে সমাবেশ ও পদযাত্রা, ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় খিলগাঁও তালতলা মার্কেটের সামনে সমাবেশ ও পদযাত্রা এবং ২৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও পদযাত্রা।
এছাড়া আগামী ৩ অক্টোবর পর্যন্ত গণতন্ত্র মঞ্চের উদ্যোগে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচির সময় ও স্থান পরে জানানো হবে।
সাংবাদিক সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকিসহ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
এফএইচ