দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাম দলগুলো এবার কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। তিনি বলেন, অনেক আন্দোলন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে। এক সরকার পরিবর্তন হয়ে আরেক সরকার এসেছে, কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে যতই সরকার পরিবর্তন হয়েছে কেউ জনগণের পক্ষে কাজ করেনি। এ কারণে দ্বিধাহীন চিত্তে বলতে চাই, গণতান্ত্রিক জোট এবার আর কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না।
সমাবেশে অংশগ্রহণ করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির বিভিন্ন স্তরের নেতারা।
সমাবেশ শেষে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মাসুদ রানা।
আরএ