• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

‘৪৫ দিনে সব ষড়যন্ত্রের জবাব দেবে আওয়ামী লীগ’

দেশ টিভি ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২২:০৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, বিএনপির লক্ষ্য এখন আগামী অক্টোবরের মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা। অর্থাৎ আজ থেকে আগামী ৪৫ দিন। এই ৪৫ দিন রাজপথে থেকে তাদের সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে আওয়ামী লীগ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি। প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

মির্জা আজম বলেন, বিএনপি ঘোষণা দিয়েছিল ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার কথায় দেশ চলবে। বিভিন্ন সময় তারা বিভিন্ন ঘোষণা দেয় কিন্তু কখনো বাস্তবায়ন করতে পারে না। কারণ, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকাসহ সারাদেশের রাজপথ দখল করে রেখেছে। এখন তাদের লক্ষ্য আগামী অক্টোবর। এর মধ্যেই শেখ হাসিনাকে তারা ক্ষমতাচ্যুত করার ঘোষণা দিয়েছে। অক্টোবর শেষ হতে আর ৪৫ দিন বাকি আছে। তাদের সব কর্মসূচি আওয়ামী লীগ ব্যর্থ করে দেবে। এই ষড়যন্ত্রকারীরা যেকোনোভাবে সরকারের ওপর আঘাত হানতে পারে। আমরাও আগামী ৪৫ দিন আওয়ামী লীগের সব কর্মসূচিতে অংশ নিয়ে তাদের দাঁতভাঙা জবাব দেব। আমরাই সফল হব। তারা ব্যর্থ হবে। কিন্তু কোনোভাবে তারা যদি সফল হয় তবে আবার পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের ধ্বংসের রাজনীতি শুরু করবে।

বিএনপি ক্ষমতায় গেলে এর পরিণতি কী হবে তা তুলে ধরে মির্জা আজম বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। এরপর যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন সেই বীর মুক্তিযোদ্ধাদের একে একে হত্যা করা হয়। কাউকে ফায়ারিং স্কোয়াডে, কাউকে আবার ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে। আওয়ামী লীগের যারা গভর্নর ছিল, জেলা নেতা ছিল, এমপি ছিল তাদের কারাগারে বন্দী করা হয়। যারা দেশের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল সেই রাজাকার, আলবদর, আলশামস তাদের কারগার থেকে মুক্ত করে দেওয়া হয়েছিল। হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে এসব যুদ্ধাপরাধীর জায়গা করে দেওয়া হয়েছিল। খুনিদের পুরস্কৃত করার চিত্র আমরা দেখেছি।

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো হুমায়ুন কবিরের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে শামস পরশ, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ কুমার রায়, নুরুল আমিন রুহুল এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল, মিরাজ হোসেন, মহিউদ্দিন আহমেদ মহি, সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন, গোলাম সারওয়ার কবির, সংস্কৃতিবিষয়ক সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া, কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রহমান, সদস্য ফরিদ উদ্দিন আহমেদ রতন, মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

জেডএ

  • ষড়যন্ত্র
  • বিএনপি
  • আওয়ামী লীগ
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
আমি জিতলে বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারবে: তৈমূর
আমি জিতলে বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারবে: তৈমূর
রাজনৈতিক দল পরিবর্তন অন্যায় নয়: খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা
রাজনৈতিক দল পরিবর্তন অন্যায় নয়: খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।