দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির পূর্বনির্ধারিত সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সমাবেশ শুরুর কথা রয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে কার্যালয়ের সামনে চারটি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।
মঞ্চে সমাবেশের ব্যানারে লেখা হয়েছে, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, বাংলাদেশের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিস্ট, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, আমান উল্লাহ আমানসহ সব সিনিয়র নেতাদের সাজা প্রদানের প্রতিবাদে ও মিথ্যা-গায়েরি মামলা প্রত্যাহার ও গণতন্ত্র প্রতিষ্ঠার যুগপৎ ধারায় আন্দোলনের এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ।
জানা গেছে, সমাবেশে অংশ নিতে দুপুর ১টার পর থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে নয়াপল্টনে জড়ো হচ্ছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে কর্মসূচির প্রাঙ্গণ মুখরিত করে তুলেন।
এদিকে, বিএনপির সমাবেশকে ঘিরে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
আরএ